ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

আরটিভি নিউজ

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৮:৪২ পিএম


ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে সহায়তা করলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। 

সোমবার (২২ জুন) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

আরও পড়ুন

মিছিল চলাকালে ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস এবং রাজশাহী জেলায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, নিষিদ্ধ এসব সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ ধরিয়ে দিতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সমাবেশে গত ১৬ বছরে দেশের মানুষ গুম, খুন ও নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission